× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় শহীদ মিনারে মানুষের ঢল

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৩ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯ পিএম

একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষাশহিদদের স্মরণ করেন। প্রবা ফটো

একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষাশহিদদের স্মরণ করেন। প্রবা ফটো

সাতক্ষীরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

এরপর শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি, মহিলা দল, জেলা শ্রমিক দল, জেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

এছাড়া জেলা শিক্ষা অফিস, জেলা সমাজসেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জেলা কারাগার, সড়ক বিভাগ, সাতক্ষীরা প্রেসক্লাব, চেম্বার অব কমাস, রেড ক্রিসেন্ট সোসাইটি-সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শোক র‌্যালি নিয়ে উপস্থিত হন শহীদ মিনারে।

এ সময় জনসাধারণের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যদের শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পণে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এদিকে জেলার তালা, কলারোয়া, সদর, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা