× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মামলা

রাজশাহী অফিস ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে সোমবার রাতে ঢাকা-রাজশাহী পথে চলাচলকারী এ যাত্রীবাহী বাসটিতে ডাকাতি ঘটে। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে সোমবার রাতে ঢাকা-রাজশাহী পথে চলাচলকারী এ যাত্রীবাহী বাসটিতে ডাকাতি ঘটে। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিন দিন পর মামলা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলাটি করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাসার জানান, ডাকাতির ঘটনায় আট থেকে নয় জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা হয়েছে।

ভুক্তভোগী বাসযাত্রীরা জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস ছাড়ে। পথে চন্দ্রা বাইপাসে কয়েকজন নতুন যাত্রী ওঠেন। টাঙ্গাইলে পৌঁছানোর পর ওই নতুন যাত্রীসহ আরও কয়েকজন অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া ফ্লাইওভার পার হওয়ার পর আট-নয় জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে। বাসচালকের গলায় চাকু ধরে নিয়ন্ত্রণ নেওয়ার পর যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

এ সময় দু-তিন জন ডাকাত নারী যাত্রীদের শ্লীলতাহানি করে, যা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। ডাকাতরা বাসটি দুই থেকে আড়াই ঘণ্টা গাজীপুরের বিভিন্ন স্থানে ঘোরানোর পর নির্জন স্থানে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মামলায় আট-নয় জন অজ্ঞাতপরিচয় ডাকাতকে আসামি করা হয়েছে। তদন্ত চলছে, শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা