× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একুশের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে জনস্রোত

খুলনা অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮ পিএম

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। প্রবা ফটো

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। প্রবা ফটো

একুশের প্রথম প্রহরে শহীদদের স্মরণে স্লোগানে মুখরিত খুলনার শহীদ হাদিস পার্ক। সর্বস্তরের মানুষের হাতে ছিল ফুলের স্তবক। নগরীর সব রাস্তার জনস্রোত মিশেছিল হাদিস পার্কে এসে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন শুরু হয়। সর্বস্তরের মানুষের হাতে ছিল ফুলের স্তবক, মুখে ছিল শহীদদের স্মরণে স্লোগান।

সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। তাদের কণ্ঠে ধ্বনিত হয় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ একুশে ফেব্রুয়ারির এই দিনে ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অভিন্ন আবেগে ভাসে পুরো খুলনাবাসী।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছেন।

একুশের প্রথম প্রহর থেকেই খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা প্রেস ক্লাব, খুলনা জেলা আইনজীবী সমিতি, মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

নগরীর দৌলতপুর বিএল কলেজের ছাত্র হুমায়ুন বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা। বাঙালির প্রতিবাদের অন্যতম দৃষ্টান্ত বায়ান্নর ভাষা আন্দোলন ছিল।’

কমার্স কলেজের শিক্ষার্থী আসাদ বলেন, ‘ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। শহীদদের আত্মত্যাগের কারণে আমরা আজ মাতৃভাষায় কথা বলতে পারছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা