× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলাচলের রাস্তা বন্ধে তিন পরিবার অবরুদ্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫ পিএম

চলাচলের রাস্তা বন্ধে তিন পরিবার অবরুদ্ধ

পার্বতীপুরের মরনাইয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় এলাকার চন্দরাপাড়া গ্রামের হামিদুর রহমান, আব্দুস সামাদ ও আমজাদ হোসেনের পরিবারের লোকজন অবরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করছেন।

পার্বতীপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, হামিদুল, আব্দুস সামাদ ও আমজাদ হোসেন তাদের দাদার আমল থেকে ১০৫৯ নম্বর দাগের ২৪ শতক ডাঙা-ভিটায় নির্মিত বাড়িতে বাস করে আসছে। তাদের প্রতিপক্ষ একই বংশের মানু ও মাফিজুল। দুই পক্ষের বাড়ির মাঝখানে রয়েছে সকলের চলাচলের রাস্তা। বংশের সব পরিবারের লোকজন এতদিন ওই রাস্তা দিয়েই চলাচল করে আসছিল।

এ ছাড়া রাস্তাটিতে উভয়পক্ষের সমান জমিও ছেড়ে দেওয়া রয়েছে। কিন্তু বর্তমানে প্রতিপক্ষ মানু ও মাফিজুল রাস্তাটি তাদের একক জমির উপর রয়েছে বলে দাবি করে হামিদুর রহমানসহ অন্য দুই পরিবারকে চলাচলে বাধা দেন। প্রতিপক্ষরা পুরো রাস্তা তার কাটার বেড়া দিয়ে ঘিরে নিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ করে ফেলেন। বর্তমানে ওইসব পরিবারের লোকজন অন্যের ফসলি জমির আইল ও পুকুরপাড় দিয়ে কষ্টে চলাচল করছে।

প্রতিপক্ষরা ইট, বালু, সিমেন্ট মজুদ করছে। তারা স্থায়ী প্রাচীর নির্মাণ করা শুরু করলে যেকোনো সময় উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

প্রতিপক্ষদের প্রতিহিংসার শিকার দুলু জানান, মানু ও মাফিজুলের রাস্তায় চলাচলের বাধা প্রদান ও তাদের আগ্রাসী আচরণের কারণে তিনিসহ মোট ৭টি পরিবার ইতোমধ্যে নিজ ভিট-মাটি বিক্রি করে বসতঘর সরিয়ে বর্তমানে অন্যত্র বসবাস করছে।

প্রতিপক্ষ মানু ও মাফিজুল তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি সত্য নয় বলে মতামত দেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা