× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝনদী থেকে গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

মাঝনদী থেকে গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা

নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর। নদীর মাঝখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে। 

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে তাকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে নেমে যাচ্ছে। এক পর্যায়ে নদী থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। তিনি চাটমোহর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার অন্যতম আসামি।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই তাহের আলী বলেন, আমরা নায়েব আলীকে ধরতে গিয়ে তাকে মাঝনদীতে দেখতে পাই। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নায়েব আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা