× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত পাঠাগার ভবনে অগ্নিকাণ্ড

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম

পরিত্যক্ত পাঠাগার ভবনে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত পাঠাগার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে পৌর শহরের পাবলিক মাঠসংলগ্ন ওই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ভবনে সংরক্ষণে থাকা স্থানীয় ভাসমান কয়েকজন ব্যবসায়ীর পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানা যায়, দেড় যুগ ধরে বাউফল সাধারণ পাঠাগারের পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভবনটি পরিত্যক্ত হওয়ার সুযোগে স্থানীয় কয়েকজন ভাসমান ব্যবসায়ী রাতে এখানে তাদের ব্যবসায়িক মালামাল রাখতেন। পরিত্যক্ত ওই ভবনে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকার সুযোগে স্থানীয় বখাটে কিশোররা অবাধে ভবনটিকে মাদক সেবনের আড্ডাস্থলে ব্যবহার করত বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ব্যবসায়ীরা জানান, ওই ভবনে লেপ-তোশক তৈরির জন্য তুলাসহ বিভিন্ন প্লাস্টিক ও কাঠের পণ্য ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর (সংযুক্ত) মো. সাব্বির আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ভবনের আশপাশে পানির ব্যবস্থা না থাকায় দূরের খাল থেকে পানি সরবরাহ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা