× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক মিলন

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩ পিএম

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রবা ফটো

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি পদে মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক পদে মির্জা মাঝহারুল ইসলাম মিলন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চিনিকলের সহ-ব্যবস্থাপক (ভাণ্ডার) ও প্রধান নির্বাচন কর্মকর্তা জামান হোসেন খান ও ফরিদপুর চিনিকলের সহ-ব্যবস্থাপক (সংস্থাপন) ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রিজাউল করিম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মণ্ডল, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মিরাজ মোল্লা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দীন নিরু। এছাড়া বিভিন্ন বিভাগে কার্যকরী সদস্য পদে ১২ জন বিজয়ী হন।

প্রধান নির্বাচন কর্মকর্তা মো. জামাল হোসেন খান বলেন, ‘সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে ২৩ পদের বিপরীতে ৪৫ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪০০ জন ভোটারের মধ্যে ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা