× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর, আহত ১০

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় হামলা চালিয়ে মাজার গুঁড়িয়ে দেয় একদল লোক। প্রবা ফটো

নোয়াখালীর সদর উপজেলায় হামলা চালিয়ে মাজার গুঁড়িয়ে দেয় একদল লোক। প্রবা ফটো

নোয়াখালীর সদর উপজেলায় তৌহিদী জনতার ব্যানারে একদল লোক হামলা চালিয়ে একটি মাজার গুঁড়িয়ে দিয়েছেন। তাদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে মাজারভক্তরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কালাদরাপ ইউনিয়নে শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারে এ হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালাদরাপ ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারে আজ থেকে তিন দিনব্যাপী ৫৭তম ওরশ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। একই দিন বিকালে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে গতকাল সকাল থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। বিকাল ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে শতাধিক লোক লাঠিসোটা নিয়ে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নারীসহ অন্তত ১০ জন মাজারভক্ত আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সুধারাম থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছার আগেই মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুপক্ষের সঙ্গে কথা বলে এলাকায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সুধারাম মডের থানার ওসি কামরুল ইসলাম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা