× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যানচালকের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট, গৃহবধূকে নির্যাতন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম

ভুক্তভোগী ভ্যানচালকের বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে আছে আসবাবপত্র। প্রবা ফটো

ভুক্তভোগী ভ্যানচালকের বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে আছে আসবাবপত্র। প্রবা ফটো

কিশোরগঞ্জে ভ্যানচালকের বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটসহ গৃহবধূকে নির্যাতনের ঘটনার ১৩ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর বাড়িতে আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। বর্তমানে থাকার জায়গাটুকুও নেই তাদের।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি দুপুরে জেলা শহরের তারাপাশা এলাকায় ভ্যানচালক তাবারক মিয়ার বাড়িতে পূর্বশত্রুতার জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। এ ঘটনা তার স্ত্রীকে লাঞ্চিত করা হয়। পরে ভ্যানচালক তাবারক মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার ১৩ দিন হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি এবং তারা প্রকাশ্যে চলাফেরা করে বাদীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন তাবারক মিয়া।

বাদীর লিখিত এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘ ৬০ বছর আগে তাবারক মিয়ার বাবা শামসুদ্দিনের কেনা পৈতৃক বসতবাড়ির সব কাগজপত্র থাকার পরেও প্রতিবেশী খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ওই ভূমি কুক্ষিগত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই জের ধরে ওইদিন বিবাদীরা হামলা চালায়।

তাবারক মিয়া জানান, এসব ঘটনার ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে খলিল মিয়া, তার ছোট ভাই জলিল মিয়া, খলিল মিয়ার দুই ছেলে জিসান ও রমজানসহ অপর আরও ৩ জন আত্মীয়, তার অনুপস্থিতে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাসায় একা থাকা স্ত্রী রাবিয়া তাদেরকে নিবৃত্ত করতে গেলে তাকেও মারধরসহ গালিগালাজ করা হয়। পরে আসামিরা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার, অন্য আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী লুট করে নিয়ে যায়।

তাবারকের স্ত্রী রাবিয়া জানান, হামলাকারীরা উক্ত জায়গা ছেড়ে দিতে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায়।

তাবারকের মা সালেহা জানান, আমার ছেলে ভ্যান চালিয়ে জীবন চালায়। বাড়িঘর ভাঙচুর করে সব লুট করার সময় বাধা দিতে গেলে আমার ওপরও হামলা চালায়, আমরা এর বিচার চাই।

ঘটনার ব্যাপারে জানতে জলিল মিয়া ও খলিল মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এখনও অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা