× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির গণসমাবেশ মঞ্চেই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:১৪ পিএম

রাজশাহীতে গণসমাবেশ মঞ্চে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। ছবি : প্রবা

রাজশাহীতে গণসমাবেশ মঞ্চে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। ছবি : প্রবা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মূল অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চ দখল নিয়ে নেতা ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হতে দেখা গেছে। মঞ্চ ঘিরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে।

শনিবার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ মঞ্চে উঠলে তার সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। পরে অন্যরা ওই যুবকদের মঞ্চ থেকে সরিয়ে দেয়।

শনিবার রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) গিয়ে দেখা যায় এই চিত্র। রাজশাহীতে বিএনপির আগের সমাবেশগুলোতেও মঞ্চ দখল ও সেলফি তোলা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি ও মঞ্চে বিশৃঙ্খলা দেখা গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রায় ৫ হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে রাজশাহী সমাবেশস্থলে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এরপর মঞ্চের বামদিকে তার সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে চাঁদের সঙ্গে থাকা চারঘাট-বাঘা উপজেলার কয়েকজন ওই যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ সময় মঞ্চে বিভিন্ন জেলার নেতারা ওই স্থানটি ঘিরে রাখেন। পরে সবাই চাঁদকে শান্ত হতে বলে এবং ওই যুবককে সরিয়ে দেয়। এ সময় ওই যুবককে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায়। পরে চাঁদ নিজেও কয়েকজন নেতার দিকে তেড়ে যান।

মঞ্চের পেছনে তৈরি করা সিঁড়ি ব্যবহার করে অতিথিরা মঞ্চে উঠছেন। তবে ওই সিঁড়ি দিয়ে বিএনপির একদল কর্মীকে মঞ্চে যাবার চেষ্টা করতে দেখা যায়। এ সময় স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হতে দেখা যায়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বিএনপির নেতারাই মঞ্চে যেতে পারছেন না।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিএনপির নেতারা। 

সমাবেশে দুপুর একটার দিকে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হবেন বলে জানা গেছে। সভায় প্রধান বক্তা জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সম্মেলনটির সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা