× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজ পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২ পিএম

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে কলেজ প্রতিষ্ঠাতার গাড়িতে করেই কর্মস্থল থেকে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এটি ছিল তার জন্য রাজকীয় বিদায়। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এদিকে পুষ্পকে বিদায় দিতে কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া ও অধ্যক্ষ কামরুন নাহার পলিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে আসেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য শেষে পুষ্পকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন তারা। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এসময় উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান প্রমুখ।

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, কলেজের শুরু থেকেই পুষ্প রাণী চাকরি করে আসছেন। তিনি এখানে ১৫ বছর চাকরি করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দায়িত্বের প্রতি অবচল থেকে সবসময় তিনি প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন। এজন্য তার বিদায় বেলা আনন্দময় করতে চেষ্টা করেছি।

প্রসঙ্গত, পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। স্থানীয় দত্তপাড়া গ্রামেই তার বাড়ি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা