× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম

নারায়ণগঞ্জে ইউরোটেক্স নীটওয়্যার কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। প্রবা ফটো

নারায়ণগঞ্জে ইউরোটেক্স নীটওয়্যার কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। প্রবা ফটো

বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় ইউরোটেক্স নীটওয়্যার কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন। 

এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার নয়ামাটি এলাকার ওই কারখানাটিতে চার হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। গত কয়েক মাস যাবৎ কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছে। গত ১০ ফেব্রুয়ারি বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে কারখানাটির ভেতরে বিক্ষোভ করেন একদল শ্রমিক। পরে আন্দোলনরত কয়েকজন শ্রমিককে কারণ দর্শানোর নোটিস দিয়ে সাময়িক বরখাস্ত করে মালিকপক্ষ।  

এ ঘটনায় গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিস সাঁটানো হয়। একই সঙ্গে আন্দোলনরত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলাও করা হয়েছে বলে জানান শ্রমিকরা। এরই প্রতিবাদে আজ শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার একটি ইউনিটের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই ৯৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদ করায় আরও ৩৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) একই দাবিতে এই গার্মেন্টস শ্রমিকরা চাষাঢ়া গোলচত্বরে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা