× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ধ্যার পরও উড়ছে জাতীয় পতাকা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৬ পিএম

সন্ধ্যায় উড়ছে জাতীয় পতাকা। প্রবা ফটো

সন্ধ্যায় উড়ছে জাতীয় পতাকা। প্রবা ফটো

সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সরকারি নিয়ম ভঙ্গ হতে দেখা গেছে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের। তখনও উড়ছিল জাতীয় পতাকা। ভাষার মাসে এভাবে জাতীয় পতাকার অবমাননায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ওই ভবনের সামনে জাতীয় পতাকা উড়ছিল।

স্থানীয় শিক্ষার্থী মো. স্বাধীন মিয়া জানান, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো খোঁজ-খবর নাই। এটা স্পষ্টত স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে অবহেলা।

স্থানীয় মুমিন মিয়ার বলেন, এসব কারণে মানুষ বর্তমান সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, পতাকা তো আসলে সন্ধ্যার পরপরই নামানো উচিত। বিষয়টি আমি দেখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি অনুষ্ঠানে আছেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা