× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে প্রথম বারের মতো সাহিত্য সম্মেলন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩১ পিএম

 চিলমারীতে প্রথম বারের মতো সাহিত্য সম্মেলন

কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মতো সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাহিত্য সংগঠন পানকৌড়ি সাহিত্য অঙ্গনের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লেখক ও নদী গবেষক অধ্যাপক ড. তুহিন ওয়াদূদ।

পানকৌড়ির প্রতিষ্ঠাতা সভাপতি লেখক, সাংবাদিক, সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, পানকৌড়ির সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম লিটু প্রমুখ।

সাহিত্য সম্মেলনে কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরের অর্ধশত কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পীসহ চিলমারীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে লেখক নাজমুল হুদা পারভেজের উপন্যাস জলডাক ও কাব্যগ্রন্থ কবিতা পুলিনের মোড়ক উন্মোচনসহ দেশের মোট ২৯ জন গুণী লেখককে সংবর্ধিত করা হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা