× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে কৃষিজমিতে পুকুর কাটায় লাখ টাকা জরিমানা

রাজশাহী অফিস

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম

কৃষিজমিতে পুকুর খনন করতে আনা এক্সকাভেটর। প্রবা ফটো

কৃষিজমিতে পুকুর খনন করতে আনা এক্সকাভেটর। প্রবা ফটো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে আতাউর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এ জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পালশা তোতারপাড়া আংরার বিলে  জিল্লুর মাস্টার প্রায় ১১ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছিলেন। অভিযোগ পে‌য়ে অভিযান প‌রিচালনা ক‌রেন উপজেলা প্রশাসন। অবৈধ পুকুর খননের কাজে জড়িত থাকায় অভিযানে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আতাউর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও সাবরিনা শারমিন। এ সময় এক্সকাভেটর (ভেকু) চালক সাব্বির ও আসাদুলকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে ভূমি সুরক্ষা আইনে ওই স্থানে অবৈধ পুকুর খননের অভিযোগে জিল্লুর মাস্টারসহ ১০ জনের নামে মামলা দায়ের করেন উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে ইউএনও সাবরিনা শারমিন বলেন, কৃষিজমিতে কোথাও কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে। অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা