× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

নেত্রকোণার পূর্বধলায় চলন্ত যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া রেলপথের বালুঘাটা সেতুর কাছে বলাকা ডাউন ট্রেনের ইঞ্জিনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পূর্বধলা স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বলাকা ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি পূর্বধলা সেটশনে পৌঁছায়। এর ৩ মিনিট পর সেটি ওই স্টেশন থেকে পরের স্টেশন জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়। জারিয়া বালুঘাটা সেতুর কাছে পৌঁছলেই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে পূর্বধলা রেল স্টেশনের স্টেশনমাস্টার আবুল মোমেন বলেন, ‘ইঞ্জিনের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জেনেছি। বিষয়টি টের পেয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। আগুনে ইঞ্জিনটির ক্ষতি হয়েছে। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন রওনা হয়। রেলের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় দুপুর পৌনে ১২টা থেকে জারিয়া-শ্যামগঞ্জ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা