× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে ফিল্মি কায়দায় ম্যানেজারকে গুলি, টাকা লুট

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮ পিএম

রাতের আঁধারে ফিল্মি কায়দায় ম্যানেজারকে গুলি, টাকা লুট

কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আঁধারে ফিল্মি কায়দায় ম্যানেজারকে গুলি করে বালুঘাটের টোল বক্সের ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভির একটি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার কিছু আগে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদের সৈয়দ মাছউদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ম্যানেজার মো. সবুজ হোসেন কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার শহিদুলের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ সবুজ হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার সকালে তাকে আর হাসপাতালে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালুর লোকজন রাতের বেলা অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অংশ নেওয়া চরমপন্থিরা পাবনার চরে অবস্থান করে আশপাশের এলাকায় এ ধরনের হামলা করছে। তাদের দলে অস্ত্রধারী প্রায় ৫০ জন সদস্য আছে। সম্প্রতি তারা জোটবদ্ধ হওয়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার রাতে ৪-৫টা দিকে মোটরসাইকেল নিয়ে আগ্নেয়াস্ত্রধারীরা বালুর ঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সেসময় শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এরপর এলোপাতাড়ি বেশ কয়েকটি গুলি ছুড়ে চলে যায় তারা। সবার কাছে সব ভারী অস্ত্র ছিল এবং প্রত্যেকেই মুখোশধারী থাকায় কাউকে চেনা যায়নি।

জানা গেছে, ২০২৪ সালের জুনে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা টেন্ডারের মাধ্যমে গড়াই নদের ড্রেজারকৃত বালু অপসারণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রিয়াঙ্কা ব্রিকস। চলতি বছর জানুয়ারি থেকে বালু অপসারণের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫২ মিনিটে কাশেমপুরের দিক থেকে ১১ জন সশস্ত্র মুখোশধারী গুলি ছুড়তে ছুড়তে সৈয়দ মাছউদ রুমী সেতুর নিচ দিয়ে বালুঘাটের টোল বক্সের দিকে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। এরপর টোল বক্সের সামনে থাকা শ্রমিকদের ও ম্যানেজার সবুজকে মারধর করতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারের এক অংশীদার জানান, দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ম্যানেজার হাসপাতালে ভর্তি আছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বালুঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা