× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট

ইসলামপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৩ পিএম

মঙ্গলবার রাতে মুন্নিয়ার চরে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

মঙ্গলবার রাতে মুন্নিয়ার চরে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

জামালপুরের ইসলামপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশের একটি বিশেষ দল এলাকার মুন্নিয়ার চরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডাকাত চান মিয়া উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচরের বাসিন্দা।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর থানা পুলিশের একটি বিশেষ দল মুন্নিয়ার চরে অভিযান চালিয়ে চান মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃত চান মিয়া দীর্ঘদিন ধরে এ এলাকার ডাকাতির সঙ্গে জড়িত। বুধবার তাকে অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা