লালপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম
শাকিল হোসেন
নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। অভিযোগ উঠেছে, কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই কমিটি ঘোষণা করা হয়।
আব্দুলপুর সরকারি কলেজ শাখার নবগঠিত ছাত্রদলের সভাপতি নাম শাকিল হোসেনের বিরুদ্ধে।
এ বিষয়ে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান বলেন, শাকিল আব্দুলপুর কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি বিগত সময়ে ছাত্রলীগ লীগের সব কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সক্রিয় ছিলেন। অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপি করি। নতুন কমিটি হলে এমন অভিযোগ উঠতেই পারে। আমি বিগত সময়ে ছাত্রলীগের কোনো পদেও ছিলাম না, কর্মসূচিতে ছিলাম না। এমনিতেই কলেজের বিভিন্ন প্রোগ্রাম সাধারণ ছাত্র হিসেবে বক্তব্য রেখেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারফ ইসলাম সৃজন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কারও বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।