× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফ নদীর মোহনা থেকে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম

নাফ নদীর মোহনা থেকে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিনচালিত সন্দেহজনক একটি ট্রলার দেখতে আভিযানিক দলের সদস্যরা থামার নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়। পরে ট্রলারটিতে থাকা ৭ জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা