× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১২:৫৪ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় এক কিশোরীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে মাঠে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জেলার বরুড়া উপজেলায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বরুড়ার ওই কিশোরী কুমিল্লা শহরে মায়ের সঙ্গে বসবাস করত। তার সঙ্গে একই উপজেলার মিনার হোসেনের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিনার ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বুধবার রাতে তাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে একটি মাঠে নিয়ে যায়। সেখানে মিনার হোসেন, নাসির হোসেন, নোমান হোসেন, সোহেল ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুজন ওই কিশোরীকে ধর্ষণ করে।

কিশোরীর স্বজনরা জানান, একপর্যায়ে কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি অটোরিকশাযোগে কুমিল্লা শহরের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

ওই কিশোরী সাংবাদিকদের বলেন, ‘তাদের (ধর্ষকরা) কবল থেকে বাঁচতে অনেক চেষ্টা করেছি। তারা আমাকে পাশবিক নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি, অটোরিকশায় তুলে দেওয়ার সময় হুমকি দিয়েছে এ ঘটনা কাউকে না বলতে।’

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘শুক্রবার দুপুরে কিশোরী বরুড়া থানায় এসে অভিযোগ করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করি।’

আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা