গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১২:২১ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৫:১১ পিএম
কবিতা ও আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ। ছবি : প্রবা
গোপালগঞ্জে হুইল চেয়ার বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা অদিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ—প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিষয়ে আলোচনা সভা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ প্রতিবন্ধী শিশু ও অভিভাকবেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে কবিতা ও আবৃতি প্রতিযোগীতায় বিজয়ী প্রতিবন্ধী শিশুদের পুরস্কার দেওয়া হয়।