× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানসামায় পোল্ট্রি খামারে আগুন, পুড়ল ৩ হাজার মুরগি

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩ পিএম

এ অগ্নিকাণ্ডের ঘটনায় খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে। প্রবা ফটো

এ অগ্নিকাণ্ডের ঘটনায় খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে। প্রবা ফটো

দিনাজপুরের খানসামায় পোল্ট্রি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ সময় মুরগিসহ সকল স্থাপনা পুড়ে যায়।

ওই এলাকার তিন ব্যক্তি বেলাল ইসলাম, রশিদ ইসলাম ও হাচান যৌথভাবে এ খামার চালাতেন।

ক্ষতিগ্রস্ত ওই পোল্ট্রি খামারের মালিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগি ও সকল স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী সময়ে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই মুরগির খামার মালিকরা দাবি করেন, এ অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ‘অগ্নিকাণ্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজনিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে। এ লক্ষে সচেতনতা বৃদ্ধি করার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা