× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত মাসের সাজা বাঁচতে ১০ বছর পলাতক

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম

দণ্ডপ্রাপ্ত বাদল হাওলাদাকে ১০ বছর পর গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

দণ্ডপ্রাপ্ত বাদল হাওলাদাকে ১০ বছর পর গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পালিয়ে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা