× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম

মঙ্গলবার ভোরে বিজিবির অভিযানে জব্দ মালামাল। প্রবা ফটো

মঙ্গলবার ভোরে বিজিবির অভিযানে জব্দ মালামাল। প্রবা ফটো

ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ানের (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার খেজুরিয়া, সুবার বাজার, দেবপুর, মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রী-পিস, সিগারেট, গরু, চকলেট ও ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৬০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা