× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৮:১২ পিএম

ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি

ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার এই দিবস পালন করা হয়।

পৌর শহরের গোবিন্দ নগর ওরাও পাড়া হতে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারী ঐক্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপা। এ সময় উপস্থিত ছিলেন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি সহ সংগঠনটির অন্যান্যরা। 

র‍্যালি শেষে তাদের প্রতিষ্ঠানের পাশেই ওরাও পাড়ার নারী পুরুষেরা নাচে ও গানে মেতে উঠে। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

নারীরা রংবেরঙের শাড়ি পড়ে বাদ্যের তালে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন তাদের অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের মানুষ ছুটে আসেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রতিটি গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে মিলিত হন। 

এছাড়াও আদিবাসী সংগঠনের বেশ কয়েকটি সংগঠন অনুষ্ঠানে এ অংশগ্রহণ করেন।

প্রবা/রাই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা