× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোসেনপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৩ পিএম

হোসেনপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামের আমির আমিনুল হক,  ইসলামী ছাত্রশিবির ডুয়েট শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামিল মাহমুদ, বাংলাদেশ কৃষি বিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, ইসলামী ব্যাংক হোসেনপুর শাখার ব্যবস্থাপক মমিনুল নাবিল, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক জুবায়ের ইবনে আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন কিশোরগঞ্জের ধূমকেতু শিল্পীগোষ্ঠী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা