× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে ১ ঘণ্টার আগুনে পুড়ল ১৫ দোকান

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১ পিএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর চাটখিলে একটি বাজারে আগুন লেগে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের বদলকোট বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জিএম শাকিল বলেন, ৩টার দিকে বদলকোট বাজারের একটি লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে আমরা গিয়ে আগুন নেভানোর কাজে যুক্ত হই এবং ফায়ার সার্ভিসে খবর দেই। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, গার্মেন্টস, গোডাউনসহ ১৫টি দোকান পুড়ে যায়।

বদলকোট বাজার পরিচালনা কমিটির সদস্য মামুনুর রশিদ বলেন, ‘পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চারটি গোডাউন ছিল। সব মিলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি সহায়তা না পেলে, এই ব্যবসায়ীরা আর ঘুরে দাঁড়াতে পারবে না।’

চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ছোট বড় ১৫টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবেনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা