× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনে সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় কাভার্ড ভ্যান। প্রবা ফটো

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় কাভার্ড ভ্যান। প্রবা ফটো

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একসঙ্গে ৪টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার শ্রীনগরে এক্সপ্রেসওয়ের কামাড়খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় ঘন কুয়াশার কারণে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। সেই ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছন থেকে দুটি বাসসহ তিনটি যানবাহন সেখানে এসে সংঘর্ষের মুখোমুখি হয়। এতে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি আব্দুল কাদের বলেন, ‘আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে সকাল ১০টা থেকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা