× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৩ পিএম

র‌্যালিতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। প্রবা ফটো

র‌্যালিতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। প্রবা ফটো

লক্ষ্মীপুরে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন নেতাকর্মীরা। 

এ সময় জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে র‍্যালিটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক এডভোকেট নুর মোহাম্মদ, সাবেক সদস্য সচিব সার্জেন্ট (অব.) মোহাম্মদ সোলাইমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক রমজান আলী শিপন, যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সাইফুল ইসলাম প্রমুখ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক ও আরিফ হোসেন বলেন, ‘২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামিতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা