× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরই দেওয়ার কথা বলে শিশুকে ‘ধর্ষণ’

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ পিএম

ধর্ষণের অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলায় মাদ্রাসাছাত্রীকে (৮) গাছ থেকে বরই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধামরাই থানা পুলিশ তাকে আটক করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রবিবার বিকালে আবুল হোসেন ওই শিশুটিকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

শিশুটির মা জানান, তার মেয়েকে অভিযুক্ত আবুল ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। আমার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমি খবর পেয়ে মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা