× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে সোয়া দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম

গ্রেপ্তার রাজিব ও রিজাউল। কোলাজ, প্রবা

গ্রেপ্তার রাজিব ও রিজাউল। কোলাজ, প্রবা

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষের চর উত্তরপাড়ার লেকপাড় ও ভাটিয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- সদর উপজেলার ঘোষেরচর গ্রামের হোসেন ফকিরের ছেলে রাজীব ফকির ও ভাটিয়াপাড়া গ্রামের মৃত গফফার শেখের ছেলে রিজাউল শেখ। রিজাউল শেখের স্থায়ী বাড়ি একই উপজেলার হরিদাসপুর গ্রামে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম দুপুরের সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া লেকপাড় এলাকায় থেকে রাজিবকে ২ কেজি গাজাসহ গ্রেপ্তার করে। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার ভাটিয়াপাড়া গ্রাম হতে সালাউদ্দিন খানের ভাড়াটিয়া রিজাউল শেখকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রাজিব ও রিজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা