× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে দুই পক্ষে সংঘর্ষ গোলাগুলি, আহত ১১

সিংড়া (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৩ পিএম

নাটোরে দুই পক্ষে সংঘর্ষ গোলাগুলি, আহত ১১

নাটোরের সিংড়ায় বন্ধকি জমি চাষ করা নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন চার জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেনÑ কদমকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল, আবুল হোসেনের ছেলে এলাহি, ইব্রাহিম হোসেন, বিনাহাট গ্রামের আব্দুল লতিফের স্ত্রী হনুফা, আব্দুল মান্নানের ছেলে ফরিদ, আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ। তাদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইব্রাহিম হোসেন বলেন, তিনি একই গ্রামের রতনের কাছ থেকে গত বছর ৩ লাখ টাকা দিয়ে দুই বিঘা জমি তিন বছর চাষাবাদের চুক্তিতে বন্ধক নেন। এর মধ্যে এক বছর তিনি চাষাবাদ করেছেন। এ বছর তিনি ওই জমিতে বোরো ধান চাষ করেন। কিন্তু রতন ও তার লোকজন ওই জমির বাঁধ কেটে পানি বের করে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

ইব্রাহিম হোসেন দাবি করেন, রাতে রতনের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রতন, মানিক, লিটন, শাহাদত, তৌহিদুলসহ একদল লোক তাদের ওপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমের আত্মীয়স্বজন বাধা দিলে তাদের লক্ষ করে রতনের লোকজন গুলি চালায়। এতে শাকিল, এলাহি, ইব্রাহিম ও হনুফা গুলিবিদ্ধসহ কমপক্ষে ১১ জন আহত হন। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা