× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৫

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৫

বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে জমিজমা-সংক্রান্ত সালিশ চলার সময়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় ১০ থেকে ১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বালুন্ডা উত্তরপাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমি নিয়ে বিরোধ নিরসনে সালিশ বৈঠক বসে। এ সময় ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুল ও ৫ নম্বর বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে কবিরুল সমর্থক ৫ নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে দুজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

আহতরা হলেনÑ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি, সুলতান মল্লিকের ছেলে আবুজর, আব্দুল গণির ছেলে মোকারুল, তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক ও পুটের ছেলে জালাল উদ্দিন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা