× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঁজা বিক্রির অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বরগুনার তালতলীতে মাদক কারবারির কাছ থেকে উদ্ধার করা গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে তালতলী থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস ও কনস্টেবল হৃদয়ের বিরুদ্ধে। তবে এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয় বিষয়টি অস্বীকার করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার সকাল ১১টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকা থেকে নান্টু নামের এক মাদক কারবারিকে ধাওয়া করে এসআই সুশান্ত বিশ্বাস ও কনস্টেবল হৃদয়। এ সময় ওই কারবারি হাতে থাকা স্কুলব্যাগে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা রেখে পালিয়ে যায়। কিন্তু সুশান্ত ও হৃদয় ওই গাঁজা থানায় জমা দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এসআই সুশান্ত বিশ্বাস ও কনস্টেবল হৃদয় মাদক কারবারি নান্টুকে না ধরে গাঁজার ব্যাগ নিয়ে অটোগাড়িতে করে স্থান ত্যাগ করেছেন।

মাদক কারবারি শহীদুল ইসলাম বলেন, ‘শনিবার কনস্টেবল হৃদয় আমাকে ফোন করে গাঁজা বিক্রি করবে বলে জানান। আমি ৫০০ গ্রাম গাঁজা ১০ হাজার টাকায় কিনেছি। কনস্টেবল হৃদয় আমার কাছে গাঁজা দিয়ে টাকা নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘এসআই সুশান্ত বিশ্বাস সবই জানেন।’

কনস্টেবল হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিক পুলিশ বন্ধুর মত। এ বিষয়টি নিয়ে সামনে না এগিয়ে বাদ দেন।’

অভিযোগ অস্বীকার করে এসআই সুশান্ত বিশ্বাস বলেন, ‘আমার ওইদিন ডিউটি ছিল না। মামলার তদন্ত কাজে গিয়েছিলাম, তখন শুনলাম গাঁজা বিক্রি হচ্ছে। তবে নান্টু নামের ওই গাঁজা ব্যবসায়ীকে ধাওয়া দিলে তিনি অটোরিকশা রেখে পালিয়ে যায়। থানায় জমা না দিয়ে ওই অটোরিকশা স্থানীয়দের জিম্মায় রেখে এসেছি।’ গাঁজা বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে ব‌্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা