× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরু চিনিকলে আরও ৪ বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের বৃহৎ চিনিকল দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালিয়ে ৪টি বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশির এক পর্যায়ে দুপুরে একটি পলিপ্যাকে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে একই বোমা উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা। 

এদিকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকাবাসী ও কেরু চিনিকলের শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

এ ঘটনায় জড়িতদের শিগগিরই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করেছেন বলেন, পরপর দু’বার বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। আজ আরো চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা ৩ টি মামলা করেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের খুজে বের করার চেষ্টা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা