× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৮ পিএম

ইউসুফ পাটোয়ারী। ছবি : সংগৃহীত

ইউসুফ পাটোয়ারী। ছবি : সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন নিহতের বড় ভাই। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন ইউসুফ পাটোয়ারী। আহত বড় ভাই ইব্রাহিম পাটোয়ারী। তারা ইউছুফ ওই এলাকার কলিম উল্লাহ্ পাটোয়ারীর ছোট ছেলে।

এ ঘটনায় আটককৃতরা হলেন- মাইনুদ্দিন, তার ছেলে রঞ্জন ও স্ত্রী খাদেজা বেগম।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন এ দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। রবিবার সকালে পুকুর ব্যবহার নিয়ে ইব্রাহিম ও ইউসুফের সঙ্গে কথা কাটাকাটি হয় বিরোধী পক্ষের। এক পর্যায়ে ইউসুফকে টেনে হিঁচড়ে মাইনুদ্দিনের ঘরে নিয়ে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন। এ সময় ঘটনাস্থলে ইউছুফ নিহত হন। এ ঘটনায় আহত হন ইব্রাহিম পাটোয়ারী। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, ঘটনাস্থল থেকে আসামি মাইনুদ্দিন, তার ছেলে রঞ্জন ও স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা