× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে ওই নারীর মরদেহের কয়েক খণ্ড উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময়ে এই অজ্ঞাত পরিচয়ের নারী সড়ক দুর্ঘটনায় হয়ত মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি মরদেহটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে তা পিষে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা গেছে এটি একজন নারীর মরদেহ।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, মহাসড়কে অজ্ঞাত পরিচয়ে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে তদন্ত করা হচ্ছে ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা