ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪ পিএম
ছাগলনাইয়া রাধানগর এলাকার বাসিন্দা রানা আটক। প্রবা ফটো
ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় মো. শরীফুল ইসলাম রানা নামে এক যুবককে আটক করা হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার শ্রীপুর, যশপুর, ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, থ্রী পিস, হুইস্কি ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। এ সময় ছাগলনাইয়া রাধানগর এলাকার বাসিন্দা মো. শরীফুল ইসলাম রানাকে আটক করা হয়। পরে তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের ও থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।