× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ আটক। প্রবা ফটো

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ আটক। প্রবা ফটো

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার গঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। ডেভিল হান্ট অপারেশনের আওতায় ইসলামপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ ওই গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবু সাঈদ হত্যার এজাহারভুক্ত ৫৮ নম্বর আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা