× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় পুলিশ কন্সটেবলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৬ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৭ পিএম

পুলিশ কনস্টেবল অনুপম ঘোষ। ছবি : সংগৃহীত

পুলিশ কনস্টেবল অনুপম ঘোষ। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল অনুপম ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এটি আত্মহত্যা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ পরিচয়ে এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তবে এন্ট্রি খাতায় দেওয়া এএসআই জাহিদের সঙ্গে কথা বললে তিনি জানান, অনুপমকে তিনি ভর্তি করেননি। তবে বিষয়টি তিনি শুনেছেন।

পুলিশ কনস্টেবল অনুপম ঘোষ বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার পুলিশ কনস্টেবল নাম্বার ১১২২।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, অনুপমের কোনো সন্তান নেই। তিনি জেলা পরিষদের উত্তরদিকে ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে থাকতেন। সেখানে আনুমানিক রাত আড়াইটা থেকে ৩টার দিকে ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে অনুপম আত্মহত্যা করেছেন।

সাতক্ষীরার সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এ বি এম আক্তার মারুফ জানান, শনিবার রাত ৩টার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি হাসপাতালে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কথা বলে অনুপমকে হাসপাতালে ভর্তি করেন। তবে প্রাথমিকভাবে তার গলায় কোনো দাগ দেখিনি আমরা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে বাগেরহাটে অনুপমের বাবা আশীষ ঘোষ জানান, কেবল জানতে পেরেছেন অনুপম মারা গেছে। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে। দুই ভাই-বোন তারা। তিনি বারবার মুর্ছা যেতে থাকেন। সন্তানের মরদেহ নিতে এখনই রওয়ানা দেবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা