× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ’

রাঙ্গামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৩ পিএম

শনিবার দুপুরে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন ঊষাতন তালুকদার। প্রবা ফটো

শনিবার দুপুরে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন ঊষাতন তালুকদার। প্রবা ফটো

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনো দিন কোথাও বলেনি বিচ্ছিন্ন হবে। বাংলাদেশ থেকে বাইরে যাবে, এটা কোনোদিন বলেনি। জনসংহতি সমিতি এখনও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এমনটাই জানিয়েছেন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থি সকল ষড়যন্ত্র প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন’- স্লোগানে এ গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ঊষাতন তালুকদার বলেন, চুক্তি করেছি স্বাধীনতা, সার্বভৌমত্বকে মেনে নিয়ে, এখনও আমরা মানি। ইউটিউব, ফেইসবুকে অনেক লেখালেখি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হয়ে যাচ্ছে। কত কী লেখালেখি হয়। কিন্তু এগুলো জনসংহতি সমিতি লিখে না। এগুলো কিছু আজেবাজে লোক বিভ্রান্ত করার জন্য লিখে। এগুলোর সঙ্গে জনসংহতি সমিতি সংশ্লিষ্ট নয়। এসব ভুল ধারণা থেকে সরকার, সেনাবাহিনী, পুলিশ বেরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা রইল।

তিনি আরও বলেন, পাঠ্যবই থেকে আদিবাসী লেখা গ্রাফিতি মুছে দেওয়া ও গ্রাফিতি স্থাপনের দাবির আন্দোলনে হামলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের কথা জাতিসংঘের প্রতিবেদনেও উঠে এসেছে। পাহাড়ি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হলে অধিকার আদায়ে কেউ দাবায়ে রাখতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে সকালে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করা হয়।

এ সময় আলোচনা সভায় জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কে এস মং, কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা