× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

বরিশালে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশের আউটসোর্সিংয়ে কর্মরত সকল কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ কয়েকটি দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলার ১২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কর্মচারীদের চাকরিচ্যুত না করা, টেন্ডার জটিলতা নিরাময়, অনিয়ম-দুর্নীতি দূর করাসহ ২৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, আউটসোর্সিং সদস্য মো. জাবেদ হোসেন, উত্তম কুমার চন্দ্র, সবুজ হোসেন। বরিশালে আউটসোর্সিংয়ে ৭৪ জন কর্মচারী কাজ করছেন। মানববন্ধন শেষে নেতারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা