সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম
ফিরোজ হোসেন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুখরালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
কুখরালী এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী রাহাত রাজা জানান, ফিরোজ হোসেনের কুখরালী এলাকায় ঘেরে মাছ চাষ করেন। ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি সকালে স্যালো টিউবওয়েলের সুইচ দেন। এ সময় অসাবধানতাবশত লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’