× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে ১৯ বছর পর জামায়াতে ইসলামীর কর্মীসম্মেলন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম

কর্মীসম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জাব্বার। প্রবা ফটো

কর্মীসম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জাব্বার। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মীসম্মেলন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আামির, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল জাব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের জরিপে প্রায় ১৭০০- এর মতো যুবক নিহত হয়েছে। এসবের বিচার কার্যক্রম এখনও শুরু হয়নি। ইউনূস সরকারের কাছে আমরা জানতে চাই-  কেন এখনও বিচার কার্যক্রম শুরু হচ্ছে না, এক্ষেত্রে বাধা কোথায়। আমরা বুঝে গেছি এখনও আপনার আশপাশে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাসহ তার বাহিনীকে ট্রাইবুনালের অধীনে বিচারের দিকে নিয়ে যেতে হবে।

কর্মীসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।

এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা