× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘৫৪ বছরে কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি’

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪০ পিএম

কর্মীসম্মেলনে কথা বলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রবা ফটো

কর্মীসম্মেলনে কথা বলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রবা ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘ ৫৪ বছরে যত সরকার এসেছে, তারা কেউই এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পারলেও জুলুমকে নয়। এখনও দেশের মানুষের সঙ্গে একটি গোষ্ঠী জুলুম করছে। এ জুলুমকে তাড়াতে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে ইসলামি আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামি দলগুলোকে ভোট দিতে হবে।

জেলা জামায়ত আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় জামায়াত নেতা ফকরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নিমুল করিম।

২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এ কর্মীসম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা