পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯ পিএম
শনিবার বেলা ১১টায় রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে মানববন্ধন হয়। প্রবা ফটো
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-জনতা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনার দোসর পুলিশের এসপি তরিকুল ইসলাম উজ্জলের বাবা রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণা করা হবে।
মানববন্ধনে ছাত্র সমন্বয়ক মো. ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য দেন- হান্নান গাজী, মো. বাচ্চু গাজী, মাসুদ রানা, ইকবাল হোসেন, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান, আজারুল ইসলাম, আরমান হোসেনসহ ইউপির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।।
এ বিষয়ে রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মিথ্যা অভিযোগ তুলে আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। আমি যদি অপরাধী হয়ে থাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে আমাকে অপসরণ করুক।