মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৭ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১ পিএম
মাদক বিরোধী আলোচনা সভায় অথিতিবৃন্দ। প্রবা ফটো
‘চল যুদ্ধে, মাদক সেবন ও চোরা-বাণিজ্যের বিরুদ্ধে’ এ স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভট্টাচার্যপাড়া আমাটিশিবপুর এলাকাবাসীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবদুর রশিদ মিয়া।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ।
সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে এ কাজে এগিয়ে আসতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মুশফিকুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. জুবায়ের ইসলাম, কিশোর জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দিদার জামান বাপ্পী, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক নাঈমসহ স্থানীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ।