× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁথিয়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৮ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম

পাবনায় সুজন নামে‌র এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

পাবনায় সুজন নামে‌র এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

পাবনার সাঁথিয়া‌য় ভাড়ার কথা বলে মোবাইলে কল করে ডেকে নিয়ে সুজন নামে‌র এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ভ্যানটিও ছিনতাই করে নিয়ে গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে‌ উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ এলাকার একটি পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামানিকের ছেলে।

নিহতের পরিবার জানায়, সুজন সম্প্রতি প্রায় ১ লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কেনেন। শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সুজনের ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সুজনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জরুরি হেল্পলাইনে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা