× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবর থেকে ৫ কঙ্কালের মাথার খুলি চুরি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মুন্সীগঞ্জে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, যাদু বিদ্যায় জড়িতরা এই চুরিতে জড়িত। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে এ ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল এর সত্যতা নিশ্চিত করেছেন।

কবরগুলো উপজেলার কয়েকজন মৃত বাসিন্দার। তারা হলেন- ফরমান শেখের ছেলে মো. আব্দুল সামাদ শেখ, মোসা. ওহাবের মেয়ে সায়মা সুলতানা মিতু, বেজাগাও গ্রামের শেখ হেলালের শেখ আজমল, বাসাইলভোগ গ্রামের রফিক চৌধুরীর মেয়ে মোসা. হাসিনা বেগম ও অজ্ঞতাপরিচয় একটি লাশের আংশিক কঙ্কাল চুরি হয়।

পূর্ব বেজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন বলেন, ‘সকালে কবরস্থান পরিষ্কার করতে গেলে পাঁচটি খবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। দুই একদিনের মধ্যেই এ ঘটনাটি ঘটেছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।’

ওসি মো. শাকিল বলেন, ‘খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা